১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

করোনায় একদিনে আরও ২৪৫ জনের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • / ১০৪২৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯৭ জনে।

এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৬৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৬৫ হাজার ৫৮ জনে।

সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার ২৪১, শনিবার ২৬১, শুক্রবার ২৪৮, বৃহস্পতিবার ২৬৪ (সর্বোচ্চ), বুধবার ২৪১, মঙ্গলবার ২৩৫ ও সোমবার ২৪৬ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এ দিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই করোনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

বিস্তারিত আসছে…

শেয়ার করুন

করোনায় একদিনে আরও ২৪৫ জনের মৃত্যু

আপডেট: ০৬:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১