০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

অনিয়ম রোধে হার্ডলাইনে বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • / ১০৩৫৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: অননুমোদিত লেনদেন, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস ভ্যানগার্ড শেয়ার অ্যান্ড সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে এ তদন্ত কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জারি করা আদেশে এ সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

বিএসইসি’র গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- অতিরিক্ত পরিচালক কাওছার আলী, সেন্ট্রাল রিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিনিয়র অফিসার এহেসান হাবীব।

এ আদেশ জারির পর থেকে ৩০ কার্যদিবসের মধ্যে গঠিত তদন্ত কমিটিকে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বিএসইসি।

বিএসইসি সূত্রে জানা গেছে, মো. কামাল উদ্দিন মিয়াজী, মনোয়ারা বেগম ও মো. মাহি ভ্যানগার্ড শেয়ার অ্যান্ড সিকিউরিটিজের বিরুদ্ধে অননুমোদিত লেনদেন, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ পৃথকভাবে বিএসইসিতে দাখিল করেছেন। সেই অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।

ঢাকা/এসআর

শেয়ার করুন

অনিয়ম রোধে হার্ডলাইনে বিএসইসি

আপডেট: ০১:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১