০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ডিভিডেন্ড ঘোষনা করেছে সামিট পাওয়ার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • / ১০৩৩১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে সহযোগী কোম্পানির আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫ টাকা ২৫ পয়সা। আগের বছর এক সময় যার পরিমাণ ছিল ৫ টাকা ১৭ পয়সা।

আলোচিত সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৪ টাকা ৪৫ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলো ৩১ টাকা ৫০ পয়সা।

আগামী ৫ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর।

ঢাকা/এসআর

শেয়ার করুন

ডিভিডেন্ড ঘোষনা করেছে সামিট পাওয়ার

আপডেট: ০৯:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১