০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সেপ্টেম্বরে ২৭ হাজার বিও হিসাব বেড়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • / ১০৩০২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদনঃ চাঙ্গা পুঁজিবাজার। আবারও ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীরা। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে আবার নতুন বিও হিসাব বেড়েছে পুঁজিবাজারে। গত মাসে পুঁজিবাজারে নতুন করে ২৭ হাজার বিও হিসাব খুলেছে নতুন বিনিয়োগকরীরা। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, আগস্ট মাসের শেষ দিন অর্থাৎ ৩১ আগস্ট পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৯ লাখ ৭২ হাজার ৬৮৫টি। আর সেপ্টেম্বর মাসের শেষ দিন অর্থাৎ ৩০সেপ্টেম্বর বিও হিসাব দাঁড়ায় ১৯ লাখ ৯৯ হাজার ৭৩৬টি। অর্থাৎ সেপ্টেম্বর মাসে ২৭ হাজার ৫১টি বিও হিসাব বেড়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে সেপ্টেম্বর মাসে পুরুষদের বিও হিসাব ২০ হাজার ২৩৯টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ৬৯৬টিতে। আগস্ট মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৪ লাখ ৬৫ হাজার ৪৫৭টিতে।

আর আগস্ট মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৬ হাজার ৫৩৪টি বেড়ে ৪ লাখ ৯৯ হাজার ১১৯টিতে দাঁড়িয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৯২ হাজার ৫৮৫টিতে।

আগস্ট মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৪ হাজার ৬৪৩টিতে। আর সেপ্টেম্বর মাসে কোম্পানি বিও ২৭৮টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২১টিতে।

সেপ্টেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ২৬ হাজার ৬৪৩টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৩৩২টিতে। যা আগস্ট মাসের শেষ দিন ছিল ১৮ লাখ ৬৭ হাজার ৬৮৯টিতে।

সেপ্টেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১৩০টি বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৪৮৩টিতে। আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৯০ হাজার ৩৫৩টিতে।

ঢাকা/ এমটি 

শেয়ার করুন

সেপ্টেম্বরে ২৭ হাজার বিও হিসাব বেড়েছে

আপডেট: ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১