০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর এডমিন গিন্টিং

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • / ১০৩৬৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক; বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে (এডিবি) বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের নিয়োগ পেয়েছেন এডমিন গিন্টিং। মঙ্গলবার (৫ অক্টোবর) এডমিন গিন্টিং দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি মনমোহন প্রকাশের স্থলাভিষিক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এডিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে মনমোহন প্রকাশ এডিবির দক্ষিণ এশিয়ার উপ-মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এডিবির পক্ষ থেকে এডমিন গিন্টিং সকল কার্যক্রম পরিচালনা করবেন। সরকার, উন্নয়ন অংশীদার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে নীতিগত আলোচনায় এডিবির পক্ষ থেকে নেতৃত্ব দেবেন তিনি। বাংলাদেশের জন্য এডিবির অংশীদারিত্ব কৌশল ২০২১ থেকে ২০২৫ বাস্তবায়নের তত্ত্বাবধান করবেন। যা কোভিড-১৯ মহামারি থেকে দ্রুত আর্থ-সামাজিক পুনরুদ্ধারের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে সহায়তা করবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

‘এছাড়া বেসরকারি খাতের নেতৃত্বাধীন উন্নয়নের জন্য অবকাঠামো উন্নত করে প্রতিযোগিতামূলক উন্নতি, সবুজ বৃদ্ধি এবং জলবায়ু স্থিতিস্থাপকতা এবং অন্যদের মধ্যে মানুষের মূলধন এবং সামাজিক সুরক্ষা শক্তিশালীকরণ করতে সহায়ক ভূমিকা পালন করবেন নতুন কান্ট্রি ডিরেক্টর।’

দক্ষিণ এশিয়ার এডিবির মহাপরিচালক কেনিচি ইয়োকোয়ামা বলেন, বাংলাদেশের দারিদ্র্য কমাতে এবং অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং জলবায়ু স্থিতিস্থাপক আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করতে এডমিন গিন্টিংয়ের নেতৃত্ব শক্তিশালী ভূমিকা রাখবে। তার হাত ধরে বাংলাদেশের সাথে এডিবির অংশীদারিত্ব আরও বিস্তৃত হবে।

এডিবি জানায়, এডমিন গিন্টিংয়ের ২২ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। যার মধ্যে এডিবিতে প্রায় ১৪ বছর। এডিবিতে যোগদানের আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে অর্থনীতিবিদ এবং ইন্দোনেশিয়ান পার্লামেন্টের বাজেট কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি ২০০৭ সালে এডিবিতে অর্থনীতিবিদ হিসেবে যোগদান করেন এবং এডিবির ইন্দোনেশিয়া আবাসিক মিশনের সিনিয়র কান্ট্রি ইকোনমিস্ট, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এবং এডিবি সদর দফতরের অর্থনৈতিক বিশ্লেষণ ও অপারেশনাল সাপোর্ট বিভাগে একাধিক পদে দায়িত্ব পালন করেন।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর এডমিন গিন্টিং

আপডেট: ০৫:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১