১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

কাল খুলছে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • / ১০২৯৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক; কর্ণফুলী নদীর নিচে সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেলের নির্মাণকাজ শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার (৮ অক্টোবর)।

জানা যায়, দৃশ্যমান হচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিতব্য। খুলে দেওয়া হবে টানেলের মুখ।

গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানিয়েছিলেন, অন্যতম মেগা ও স্বপ্নের প্রকল্প বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ শুক্রবার রাতে খুলে দেওয়া হবে। আগেই খুলে দেওয়া হয়েছিল একটা চ্যানেলের মুখ। শুক্রবার মধ্যরাতে শেষ হবে দুটোর নির্মাণকাজ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, ‘আগামী বছরের ২২ ডিসেম্বর এটি চালুর কথা ছিল। কিন্তু সবার জন্য আনন্দের ব্যাপার যে তারও আগেই এটা চালু করতে পারব।’

চট্টগ্রামের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর পানির স্তরের ৪৫ মিটার গভীর দিয়ে আনোয়ারায় সংযুক্ত হবে বঙ্গবন্ধু টানেল। চীনের অর্থায়নে ৩ দশমিক ৪৩ কিলোমিটার লম্বা এ টানেল নির্মাণে ব্যয় হচ্ছে ৭০৫ মিলিয়ন ডলার। জমি অধিগ্রহণ এবং প্রশাসনিক ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

প্রসঙ্গত, চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি ২০১৭ সালের ডিসেম্বর থেকে এই প্রকল্পের কাজ করছে। ৯ হাজার ২৯৩ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট রাস্তাসহ প্রকল্পটি দ্বিমুখী চারলেন মডেল অনুসরণ করে নির্মিত হচ্ছে। এর মধ্যে মূল টানেলের দৈর্ঘ্য ৩ হাজার ৩১৫ মিটার। ফ্লাইওভার ও সংযোগ সড়ক যথাক্রমে ৭২৭ মিটার এবং ৫ হাজার ৩৪১ মিটার। দুই টিউবের এই টানেল নির্মাণকাজ শেষ হলে ৪ লেন দিয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

কাল খুলছে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ

আপডেট: ১২:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১