ইনডেক্স এগ্রোর লভ্যাংশ ঘোষণা
- আপডেট: ১১:৫৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১০২৯১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক; সম্প্রতি পুঁজিবাজারে যেসব নতুন শেয়ার লেনদেনে এসেছে, প্রায় সবগুলোই অন্তত ৪-৫ দিন দর বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে। এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রোর পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৬৩ টাকা। আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮.২৭ টাকায়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।
ঢাকা/এমটি































