০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

৮ মানি চেঞ্জারের লাইসেন্স বাতিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • / ১০৩৫১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক; সম্প্রতি দেশের বৈধ মানি চেঞ্জারের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে শর্ত পরিপালনে ব্যর্থ হওয়ায় আট‌টি মানি চেঞ্জার প্রতিষ্ঠানের লাইসেন্স বা‌তিল করা হ‌য়ে‌ছে। সেইসাথে নতুন আরো পাঁচটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মোট ২৩৫টি বৈধ মানি চেঞ্জারের তালিকা প্রকাশ ক‌রে‌ছে।

নতুন তা‌লিকায় বাদ পড়া ৮ প্রতিষ্ঠান হলো- নয়াপল্টনের অরচ্যার্ড মানি এক্সচেঞ্জ, মতিঝিল বিসিআইসি সদনের এ জে মানি চেঞ্জার, দিলকুশার সোনার বাংলা, ঢাকার শেরাটন হোটেলের অমনি ব্যুরো দ্য চেঞ্জ, চট্টগ্রামের কোতোয়ালির ডাইনেস্টি মানি এক্সচেঞ্জ , বনানী সুপার মার্কেটের এক্সেল মানি এক্সচেঞ্জ, মোহাম্মদপুর আল্লাহ করিম জামে মসজিদ সুপার মার্কেটের বি আর মানি চেঞ্জার ও সিলেটের আম্বরখানার সুরমা সুপার মার্কেটের আলী মানি এক্সচেঞ্জ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রসঙ্গত, মানি সাধারণত চেঞ্জার নগদ ডলারসহ বৈ‌দে‌শিক মুদ্রার বেচাকেনা করে। এই কার্যক্রম চালাতে হ‌লে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স নিতে হয়।

সূত্র মতে, বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত মোট ৬০২টি মানি চেঞ্জারের লাইসেন্স দিয়েছে। তবে শর্ত পরিপালন করতে না পারা ও বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়া, যথাসময়ে লাইসেন্স নবায়ন না করাসহ নানা কারণে বে‌শিরভাগ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।

নতুন তা‌লিকা অনুযায়ী, বর্তমানে অনুমোদিত রয়েছে এমন বৈধ মানি চেঞ্জারের সংখ্যা ২৩৫টি। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই ঢাকায়। রাজধানীর বাইরে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,খুলনা, রংপুর, বরিশাল ও বগুড়ায় বৈধ মানি চেঞ্জার রয়েছে।

নিয়ম অনুযায়ী, যে ঠিকানায় মানি চেঞ্জারের লাইসেন্স দেওয়া বা নবায়ন হবে শুধু সেখানেই ব্যবসা কর‌তে হয়। মানি চেঞ্জারের কোনো শাখা খোলার সুযোগ নেই।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

৮ মানি চেঞ্জারের লাইসেন্স বাতিল

আপডেট: ১১:০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১