১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

জঙ্গিরা অনলাইনে সক্রিয়, আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না : ডিএমপি কমিশনার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • / ১০৩১৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সন্ত্রাসী হামলার কোনো ঝুঁকি নেই। তবে, আশঙ্কাও উড়িয়ে দিচ্ছি না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা তেমন ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাও উড়িয়ে দিচ্ছি না। জঙ্গিরা এখন অনলাইনে সক্রিয় রয়েছে। তারা নানা ধরনের পোস্ট দিচ্ছে। তারা সেলফ রেডিকালাইজড হয়ে (লোন উলফ) হামলায় উদ্বুদ্ধ হয়েছে। অন্যকে উদ্বুদ্ধ করছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জঙ্গিরা অনলাইন বিভিন্ন পোস্টে রাতে মন্ডপে হামলার করার কথা বলছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, যখন পুলিশ ও লোকজন কম থাকে তখন তারা হামলার কথা বলছে। তবে তাদের পোস্ট দেখে কেউ উদ্বুদ্ধ হয়েছে, এমন কাউকে পাওয়া যায়নি। তবে আমরা অ্যালার্ট আছি।

শফিকুল ইসলাম বলেন, আমরা মন্দিরগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি। এছাড়াও ঢাকা শহরের বড় মন্দিরগুলোতে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। সিসিটিভি কন্ট্রোল রুম করা হবে। ছোট মন্দিরগুলোতে পুলিশের মোবাইল টিম কাজ করবে। ছোট মন্দিরগুলোতে পুলিশ সদস্য বেশি থাকবে না, কারণ তারা এক ব্যারাকে অনেকজন থাকে। কেউ করোনা আক্রান্ত হয়ে গেলে অনেক সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে।

তিনি বলেন, প্রতিটি মন্ডপ ও আশপাশ সাদা পোশাকের কর্মকর্তা, ডিবি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং র‍্যাব সমন্বিতভাবে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে। সবার প্রতি আমার অনুরোধ, এই উৎসবে কোনভাবেই স্বাস্থ্যবিধি ভঙ্গ করবেন না। আমাদের বর্তমান করোনা সংক্রমণের হার কমে ২ শতাংশ হয়েছে। তবে আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। চীনের উহানের একজন আক্রান্ত ব্যক্তি থেকে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। তাই আমার অনুরোধ আপনারা স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে আসবেন।

যারা বয়স্ক এবং কমপক্ষে এক ডোজ টিকা নেননি তাদের পূজামণ্ডপে না আসার অনুরোধ করেন ডিএমপি কমিশনার।

এর আগে সকালে ডিএমপির বিভিন্ন ইউনিট প্রধানদের নিয়ে কমিশনার মন্ডপে আসেন ও মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। পূজা উদযাপন কমিটির লোকজনের সঙ্গে কথা বলেন।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

জঙ্গিরা অনলাইনে সক্রিয়, আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না : ডিএমপি কমিশনার

আপডেট: ০৩:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১