বংশালের আগুন নিয়ন্ত্রণে
- আপডেট: ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১০৩০৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ পুরান ঢাকার বংশালে কেমিক্যালের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান।
তিনি জানান, সোমবার (১১ অক্টোবর) ৯টা ২০ মিনিটে ২নং আরমানিটোলা মাঠের পাশের ওই দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অবশেষে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি আরও জানান, আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি। কেমিক্যালের দোকান হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রস্নগত, সকাল ৯টা ২০ মিনিটে ২নং আরমানিটোলা মাঠের পাশের ওই দোকানে আগুনের লাগে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঢাকা/এমটি


































