ডিএসইতে দাম বাড়ার শীর্ষে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- আপডেট: ০৪:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১০৩১৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ অক্টোবর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর দাম বাড়াস শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রোববার শেফার্ডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫.৯০ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৮.৪০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন ডিএসইতে দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আমান ফিডের ৭.৭৩ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৭.৮৮ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭.০৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৭৭ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৬.১৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৫.৭০ শতাংশ, এসিআইয়ের ৫.০৬ শতাংশ এবং জিকিউ বলপেনের ৫.৬১ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৯৯ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।
ঢাকা/এমটি



































