ডিভিডেন্ড ঘোষণা করেছে তৌফিকা ফুডস
- আপডেট: ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১০৩০৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম কোম্পানি লিমিটেড ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৩১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১২.৫৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১২.৭৫ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/এসআর































