০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

পুঁজিবাজারে পতন: স্টেকহোল্ডারদের বৈঠকে ডেকেছে বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • / ১০৩১৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে গত এক সপ্তাহের বেশি সময় সূচকের পতনমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূচকের পতনের কারণে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দিচ্ছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। এ পরিস্তিতিতে করণীয় নির্ধারণে শেয়ারবাজার সংশ্লিষ্টে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে স্টেকহোল্ডারদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তথ্য মতে, এ বৈঠকে শীর্ষ ব্রোকারেজ হাউজ, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ছয় কার্যদিবস ধরাবাহিকভাবে উভয় শেয়ারবাজারের সূচকে পতন ঘটেছে। এ সময়ে ডিএসইতে ২৭০ পয়েন্ট ও সিএসইতে ৪৫০ পয়েন্টের পতন হয়েছে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

পুঁজিবাজারে পতন: স্টেকহোল্ডারদের বৈঠকে ডেকেছে বিএসইসি

আপডেট: ১২:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১