০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ব্যাংক ও শেয়ারবাজার বুধবার বন্ধ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • / ১০৩৪৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বুধবার (২০ অক্টোবর)। এ উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার বন্ধ থাকবে।

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন থেকে ২০ অক্টোবর ছুটি ঘোষণা করে একটি নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা যায়।

নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ অক্টোবর মঙ্গলবারের পরিবর্তে ২০ অক্টোবর বুধবার করা হলো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শেয়ারবাজার বন্ধ থাকবে। আগামী ২১ অক্টোবর থেকে শেয়ারবাজারের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

ব্যাংক ও শেয়ারবাজার বুধবার বন্ধ

আপডেট: ১২:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১