সার্কিট ব্রেকার থাকছে না ১৪ কোম্পানির লেনদেনে
- আপডেট: ০৩:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১০২৮২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানির শেয়ার লেনদেনে কর্পোরেট ডিক্লারেশন বা ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ কোন সার্কিট ব্রেকার থাকছে না। যে কারণে কোম্পানিগুলো শেয়ার বাড়া-কমার কোন লিমিট ছাড়াই লেনদেন হচ্ছে। কোম্পানিগুলো হলো: স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, ন্যাশনাল পলিমার , বেক্সিমকো লিমিটেড , ম্যারিকো, বেক্সিমকো ফার্মা, ফাস ফাইন্যান্স, বিবিএস, বিবিএস ক্যাবলস, বিএসআরএম স্টীল, বিএসআরএম লিমিটেড, আনলিমা ইয়ার্ন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৬০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া স্কয়ার টেক্সটাইল (২০% ক্যাশ), শাইনপুকুর সিরামিকস (২.৫% ক্যাশ), ন্যাশনাল পলিমার (১০% ক্যাশ), বেক্সিমকো লিমিটেড (৩৫% ক্যাশ), ম্যারিকো (২০০% অন্তবর্তীকালীন ক্যাশ), বেক্সিমকো ফার্মা (৩৫% ক্যাশ), ফাস ফাইন্যান্স (নো ডিভিডেন্ড), বিবিএস (২% ক্যাশ), বিবিএস ক্যাবলস (১০% ক্যাশ ও ৫% স্টক), বিএসআরএম স্টীল (১০% অন্তবর্তীকালীনসহ মোট ৪০% ক্যাশ), বিএসআরএম লিমিটেড (১০% অন্তবর্তীকালীনসহ মোট ৫০% ক্যাশ), আনলিমা ইয়ার্ন (২% ক্যাশ) এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ৩৭% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঢাকা/এমটি































