০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬
ডিভিডেন্ড দেবে না রেনউইক যজ্ঞেশ্বরের
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:৩৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১০৩২২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বরের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৩.৩২ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি ঋনাত্মক সম্পদ দাঁড়িয়েছে ২৩.২৫ টাকায়।
ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
ঢাকা/এমআর
ট্যাগঃ
ডিভিডেন্ড দেবে না রেনউইক যজ্ঞেশ্বরের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ৭ মে































