বিরক্ত হলে যে কাজ করেন রাশমিকা (ভিডিও)
- আপডেট: ১২:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১০৩৪১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হন এই অভিনেত্রী। কোটি কোটি ভক্তের প্রিয় এই তারকা ব্যক্তিগত জীবনে বিরক্ত হলে একটি কাজ করে থাকেন, যার একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেত্রী। প্রকাশিত এ ভিডিওতে দেখা যায়—জিমের পোশাকে ওয়ার্কআউট করছেন রাশমিকা। যখন খুব বেশি বিরক্ত হন তখন ওয়ার্কআউটে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
ভিডিওর ক্যাপশনে রাশমিকা লিখেন, ‘আমি যখন খুব বেশি বিরক্ত হই, তখনই এই কাজটি করি।’ ভিডিওটি দেখে প্রশংসা করছেন তার ভক্তরা। একদিনে এতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ২৩ লাখ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
কিছুদিন আগে ফোর্বসের জরিপে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে প্রভাবশালী তারকা নির্বাচিত হন রাশমিকা মান্দানা। ইনস্টাগ্রামে তেলেগু তারকাদের জনপ্রিয়তার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। ৯.৮৮ নম্বর পেয়ে তালিকার প্রথমে জায়গা করে নেন এই অভিনেত্রী। বর্তমানে ইনস্টাগ্রামে রাশমিকার অনুসারী ২৩.৩ মিলিয়ন।
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী।
https://www.facebook.com/pratidindesherkhobor/posts/874197456573626
ঢাকা/এমটি





































