০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বিভিন্ন দুর্যোগে সেনবাহিনী জনগণের পাশে ছিল: সেনাপ্রধান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / ১০২৯৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, করোনা কালীন সময়সহ বিভিন্ন দুর্যোগে প্রধানমনন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী জনগণের পাশে দাড়িয়েছে। এই জন্য সেনাবাহিনী গর্ববোধ করে। বাংলাদেশ সেনবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। যে কোন পরিস্থিতিতে জনগণের পাশে দাড়াবে। তিনি সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খুলনার জাহানাবাদ সেনানিবাসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এর আগে তিনি খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার এ্যান্ড স্কুল (এএসসিসিএ্যান্ডএস) -এ বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (এএসসি) এর ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদেন। সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং আর্মি সার্ভিস কোরের অধিনায়কগণের উদ্দেশ্যে তাঁর দিক নির্দেশনা এবং উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আর্মি সার্ভিস কোরের আত্মোৎসর্গকারী বীর শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সাথে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমূখী এবং উদ্ভাবনী চিন্তা-চেতনা সম্পন্ন প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের ঊধর্তন সামরিক অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

বিভিন্ন দুর্যোগে সেনবাহিনী জনগণের পাশে ছিল: সেনাপ্রধান

আপডেট: ০৩:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১