আজও মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু
- আপডেট: ১২:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১০২৯৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। কিন্তু লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৮৩ কোটি ৭০ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এই মুহূর্তে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৭ কোটি ৯০ লাখ ৮০ হাজার ৬৫৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এমটি


































