০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
কণ্ঠশিল্পী মিলার বিচার শুরু
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১০৩০৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে সাবেক স্বামী পারভেজ সানজারিকে হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলার বিচার শুরু হয়েছে।
রোববার (১৪ নভেম্বর) ঢাকার এসিড দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর এ আদেশ দেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
চার্জগঠনের ফলে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বিচার শুরু হওয়া অপর আসামি হলেন—মিলার সহযোগী কিম।
২০১৭ সালের মে মাসে মিলা ও পারভেজ বিয়ে করেন। কয়েক মাস না যেতেই তাদের সম্পর্কে ফাটল ধরে। ছয় মাস সংসার করার পর ওই বছরের সেপ্টেম্বরে তাদের ডিভোর্স হয়। এরপর উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করেন।
ঢাকা/এমটি
ট্যাগঃ
কণ্ঠশিল্পী মিলার বিচার শুরু




































