চামড়া শিল্পে বিনিয়োগে আগ্রহী ইতালি
- আপডেট: ০৬:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১০৩৩৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশের চামড়া শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী ইতালি। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনযিয়াতা এ আগ্রহের কথা জানিয়েছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
আগামী রোববার (১৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান। ইতালির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে ইতালি। সেই সঙ্গে যৌথ সম্পর্ক উন্নয়নেও কাজ করবে দুই দেশ।
সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূতকে বিসিক চেয়ারম্যান জানান, ২০৪১ সালে শিল্প উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিসিক একটি মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে সারা দেশে ৪০ হাজার একর জমিতে ১০০টি পরিবেশবান্ধব শিল্পপার্ক স্থাপন করা হবে।
এসব শিল্পপার্কে ইতালিকে সবুজ প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগের আহ্বান জানান মো. মোশতাক হাসান।
সৌজন্য সাক্ষাৎ শেষে বিসিক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের চামড়া শিল্পের কঠিন বর্জ্য দিয়ে জৈবসার ও বিদ্যুৎ উৎপাদন করার জন্য সবুজ প্রযুক্তি হস্তান্তরের আগ্রহের কথা জানিয়েছেন ইতালির রাষ্ট্রদূত। চামড়া শিল্পের কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ ও ইতালি যৌথভাবে কাজ করবে।
এ সময় অতিরিক্ত সচিব (বিসিক, এসএমই ও বিটাক) কাজী সাখাওয়াত হোসেন, বিসিক পরিচালনা পর্ষদের সদস্য ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমটি




































