ন্যাশনাল টিউবস ও রিজেন্ট টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১০৪১৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ন্যাশনাল টিউবস ও বস্ত্র খাতের রিজেন্ট টেক্সটাইল বিনিয়োগকারীদের ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল টিউবস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। আগের বছরও শেয়ার প্রতি ০.০৬ টাকা আয় হয়েছিল। এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৫৩.১২ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.২৪ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ‘নো’ ডিভিডেন্ড প্রদানের ঘোষণা দিয়েছে। অর্থাৎ সমাপ্ত বছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দিবে না।
সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৬২ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৩১ টাকা লোকসান হয়েছিল। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৬.৫২ টাকা।
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।
ঢাকা/টিএম































