০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ডমিনেজ স্টিলের মুনাফা কমেছে ৭১ শতাংশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১০৩৬০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বর,২১ পর্যন্ত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি আগের চেয়ে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৭১ শতাংশ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর,২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিলো ০.৫২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা ০.৩৭ টাকা বা ৭১ শতাংশ কমেছে।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.১৯ টাকা।
ওএস/আরপি
ট্যাগঃ
































