০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

সোনালী ব্যাংকের ডিএমডিকে ছুটি: মামলা থাকায় সুবিধা পাবেন না

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / ১০৩০৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো: জাকির হোসেনের অবসর-উত্তর ছুটি মঞ্জুর করেছে অর্থমন্ত্রনালয়। তবে তার বিরুদ্ধে মামলা অনিষ্পন্ন থাকার কারণে তিনি অবসর-উত্তর কোন সুবিধা পাবেন না। ২২ নভেম্বর মঙ্গলবার অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব মো: জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনতা ব্যাংক লিমিটেডের প্রাক্তন জেনারেল ম্যানেজার ও সোনালী ব্যাংকের ডিএমডি তার বয়স ৫৯ বছর পূর্তিতে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত অবসর-উত্তর ছুটি মঞ্জুর করা হয়েছে। তবে তার বিরুদ্ধে রুজুকৃত বিচারিক বিচারিক ও বিভাগীয় মামলা অনিষ্পন্ন থাকা অবস্থায় তিনি সরকারি চাকরি আইন অনুযায়ী ভবিষৎ তহবিলে তার প্রদত্ত চাঁদা এবং তার সুদ ব্যতীত অন্য কোন অবসর সুবিধা প্রাপ্য হবেন না।

উল্লেখ্য, সোনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ‘বাংলাদেশ ব্যাংক (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২’ অনুসারে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৬০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪১৩০ কোটি টাকা। এর সুইফট কোড । ব্যাংকটির প্রধান কার্যালয় মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকায় অবস্থিত।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

সোনালী ব্যাংকের ডিএমডিকে ছুটি: মামলা থাকায় সুবিধা পাবেন না

আপডেট: ০৭:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১