০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সিইসি’র নির্দেশনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • / ১০৩৫৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আগের ভোটগুলোর ভুল ত্রুটি সংশোধন করে পরবর্তী ধাপের ভোটগুলো ভাল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বুধবার (২৪ নভেম্বর) সকাল সোয় ১১ টায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এমন নির্দেশনা দেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

সভায় সিইসি বলেন, ভবিষ্যতের ভোট সার্থকভাবে করতে চায় কমিশন, যাতে কোন বিতর্ক তৈরি না হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগের ভোটগুলোর ভুল ত্রুটি সংশোধন করে পরবর্তী ধাপের ভোটগুলো ভালোভাবে সম্পন্ন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনার, স্থানীয় ইসি সচিব, অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, ভারপ্রাপ্ত মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআইয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সিইসি’র নির্দেশনা

আপডেট: ০২:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১