উত্থানে ফিরেছে সূচক
- আপডেট: ১১:২১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বড় ধরণের পতনের ধাক্কা কাটিয়ে সোমবার (২৯ নভেম্বর) কিছুটা উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১৫০ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ দিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৯৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৭টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এমটি































