০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

সকালে হালকা কুয়াশা দেখা মিলতে পারে: আবহাওয়া অফিস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • / ১০৩২৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউ

শ্রীমঙ্গলে আজ সর্বনিন্ম তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে শীতের আমেজ দেখা দিয়েছে।

ঢাকায় আজ সর্বনিন্ম তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রোববার (২৮ নভেম্বর) টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।পরবর্তী তিন দিনে দক্ষিণ আন্দামান সাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১০ মিনিটে এবং আগামিকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ২৩ মিনিটে।সূত্র-বাসস।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

সকালে হালকা কুয়াশা দেখা মিলতে পারে: আবহাওয়া অফিস

আপডেট: ০৩:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১