০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

আবারও গণপরিবহনে কলেজ ছাত্রী হেনস্থা , রাইদার ১৫ বাস আটক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • / ১০৩৬১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর আফতাব নগরের ঢাকা ইম্পেরিয়াল কলেজের এক ছাত্রীকে রাইদা পরিবহনের একটি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থীরা রাইদা পরিবহনের ১৫টি বাস প্রগতি সরণির রামপুরা বিটিভি ভবন এলাকায় আটকে রেখেছে। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউ

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, সোমবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে ইম্পেরিয়াল কলেজের এক ছাত্রী মুগদা থেকে করোনাভাইরাসের টিকা নিয়ে রাইদা পরিবহনের একটি বাসে করে বাসায় ফিরছিলেন। রামপুরা পুলিশ বক্সের সামনে নামার সময় তাকে ওই বাসের হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের এ খবর মধ্যে ছড়িয়ে পড়লে তারা সংঘবদ্ধ হয়ে রামপুরা বিটিভি ভবনের সামনের রাস্তায় অবস্থান নেয় এবং রাইদা পরিবহনের ১৫টি বাস আটকে রাখে।

এ প্রসঙ্গে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, যে বাসের হেলপারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে ওই বাসটি আটক করা যায়নি। এছাড়া বাসের নম্বরও জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাইদা পরিবহনের মালিক পক্ষ এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে থানায় ডাকা হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেছি। আশা করছি, মালিক পক্ষ আসলে বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে। সমাধান হওয়ার আগ পর্যন্ত বাসগুলো আটক থাকবে।’ তবে বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত বাসগুলো রাস্তায় আটক থাকবে বলেও জানান ওসি রফিকুল ইসলাম।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

আবারও গণপরিবহনে কলেজ ছাত্রী হেনস্থা , রাইদার ১৫ বাস আটক

আপডেট: ০৫:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১