এবিবির চেয়ারম্যান সেলিম, সেক্রেটারি রাশেদ মাকসুদ
- আপডেট: ০৬:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১০৩৬৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বেসরকারিখাতের ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম রেজা ফরহাদ হোসেন ও সেক্রেটারি জেনারেল হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার রাশেদ মাকসুদ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (২৭ ডিসেম্বর) রাতে এবিবির বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার।
নতুন কমিটির তিনজন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান, সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিন ও এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়াকে। ট্রেজারার করা হয়েছে মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-উজ-জামান।
ঢাকা/এসআর




































