১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চট্টগ্রামেও মেট্রোরেল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • / ১০২৯৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর মতো বন্দরনগরী চট্টগ্রামেও মেট্রোরেল করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ নির্দেশ দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু ঢাকা কেন? চট্টগ্রামে মেট্রোরেল হতে হবে। যেসব শহরে সঙ্গে এয়ারপোর্ট আছে, সেইসব শহরে পর্যায়ক্রমে সংযুক্ত করে প্রকল্প নিতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ইতোমধ্যে চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ প্রকল্প নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে। দ্রুত সময়ে সংশ্লিষ্টরা প্রকল্পটি একনেক সভায় পাঠাবেন।

এদিন একনেক সভায় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকার ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

ঢাকা/এসআর

শেয়ার করুন

চট্টগ্রামেও মেট্রোরেল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট: ০৬:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২