০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা গুজব: শিক্ষা মন্ত্রণালয়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • / ১০৩৮৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শিক্ষামন্ত্রী দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে, যা একটি গুজব। শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, শিক্ষামন্ত্রী এ–সংক্রান্ত কোনো বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনা–সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবার সভা করা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার এ মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

এ সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

ঢাকা/এসআর

শেয়ার করুন

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা গুজব: শিক্ষা মন্ত্রণালয়

আপডেট: ০৬:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২