০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

দুই বাসের রেষারেসিতে প্রাণ গেল এক শিশুর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • / ১০৩৪২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর মগবাজারে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের মাঝে চাপা পড়ে রাকিব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শিশু রাকিবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন মুদি দোকানদার মো. হারুন রশিদ। তিনি বলেন, ‘ঘটনার সময় বাসের যাত্রীদের কাছে মাস্ক বিক্রি করছিল রাকিব। আজমেরী পরিবহনের দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে একটি অপরটির খুব কাছে চলে আসে। এতে ওই দুই বাসের মাঝে চাপা পড়ে রাকিব। আমি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এখানে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার পরিদর্শক (অপারেশন) ফজলুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত আজমেরী গ্লোরী পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে। দুটি বাসেরই চালক পালিয়ে গেছেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মগবাজার থেকে গুরুতর আহত অবস্থায় এক শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

দুই বাসের রেষারেসিতে প্রাণ গেল এক শিশুর

আপডেট: ০৮:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২