১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সিনহা হত্যা মামলা: ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • / ১০৩৯০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ওসি (বরখাস্ত) প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে ৩০০ পৃষ্ঠার রায় পাঠ কালে তাদের দুজনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল। অপর আসামিদের মধ্যে এপিবিএন’র তিন সদস্যসহ ৬জনকে খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ৭জনকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে সকালে আদালতে হাজির করা হয় মামলায় অভিযুক্ত বিতর্কিত ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার ও লিয়াকতসহ ১৫ আসামিকে।

আদালতের সরকারি কৌঁসুলি, বাদী পক্ষের আইনজীবী ও আসামি পক্ষের কৌঁসুলিসহ বাদী ও বিবাদীদের স্বজন এবং সংশ্লিষ্টরা এজলাসে উপস্থিত রয়েছেন। রায়কে কেন্দ্র করে আদালতের চারপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নির্মম ও আলোচিত হত্যাকাণ্ডের ১৮ মাসের মাথায় রায় ঘোষণা হচ্ছে এ মামলার। বিচারিক কার্যক্রম শুরু করে মাত্র ৩৩ কার্যদিবসে শেষ হয়েছে মামলার বিচার।

ঢাকা/কেএম

শেয়ার করুন

সিনহা হত্যা মামলা: ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড

আপডেট: ০৬:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২