০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬
পানির দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১০২৯৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীতে পানির দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়াতে চায় ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, ভর্তুকি কমাতেই পানির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে ওয়াসার এক হাজার লিটার পানির উৎপাদন খরচ ২৫ টাকা, তা বিক্রি করা হয় ১৫ টাকায়। এ কারণে ভর্তুকি কমাতে চায় ওয়াসা।
তাকসিম এ খান আরও বলেন, আইন অনুযায়ী প্রতি বছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে ওয়াসা। তবে আমরা মনে করি ৫ শতাংশ বাড়ালে হবে না। এ কারণে মন্ত্রণালয়কে প্রস্তাব করা হয়েছে।
ঢাকা/বিএইচ
ট্যাগঃ
পানির দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ভর্তুকি কমাতেই পানির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। রাজধানীতে পানির দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়াতে চায় ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে


































