০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ইনসাইডার ট্রেডিং ইস্যুতে হার্ডলাইনে বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩৩০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ইনসাইডার ট্রেডিং ইস্যুতে বরাবরই হার্ডলাইনে রয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় ইনসাইডার ট্রেডিংয়ের মাধ‌্যমে শেয়ার ক্রয় এবং অন্যান্য সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে মামুন আজিম নামে এক ব্যক্তিসহ অন্যান্যদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। বুধবার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি আদেশে জারি করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসি সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর গঠিত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ‌্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে কমিশন। 

বিএসইসি’র গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, একই প্রতিষ্ঠানের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. মাসুদ খান।

বিএসইসি’র জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, মামুন আজিম এবং অন্যদের দ্বারা শেয়ার ক্রয়ের ক্ষেত্রে অবৈধ, বেআইনি এবং অসৎ কাজের যে অভিযোগ উঠেছে তা হাইকোর্টের নির্দেশে তদন্ত করা প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অভিযুক্তরা শেয়ার ক্রয়ের ক্ষেত্রে ইনসাইডার ট্রেডিং এবং অন্যান্য সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। তাই, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ২১ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৭ক অনুযায়ী মামুন আজিম এবং অন‌্যান‌্যদের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। গঠিত তদন্ত কমিটি ইনসাইডার ট্রেডিংয়ের মাধ‌্যমে শেয়ার ক্রয়সহ অন্যান্য অভিযোগ খতিয়ে দেখবে। এ জন‌্য তদন্ত কমিটিতে বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলো। তদন্ত কর্মকর্তারা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বিএসইসিতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল দেবেন।

ঢাকা/টিএ

ট্যাগঃ

শেয়ার করুন

ইনসাইডার ট্রেডিং ইস্যুতে হার্ডলাইনে বিএসইসি

আপডেট: ০৭:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২