আজ টার্ণওভারের শীর্ষে ছিল যেসব কোম্পানি
- আপডেট: ০৫:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৮২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৮৬ কোটি ৯৪ লাখ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মার লেনদেন হয়েছে ৭৯ কোটি৬৫ লাখ৮৬ হাজার টাকার।
৫০ কোটি ৩৪ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, বে-লিজিং, নাহি অ্যালুমিনিয়াম, সাইফ পাওয়ারটেক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, জিপিএইচ ইস্পাত এবং একমি ল্যাবরেটরিজ।
ঢাকা/টিএ































