০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নিরাপত্তাঝুঁকিতে ওয়ার্ডপ্রেসে তৈরি ওয়েবসাইট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩৪০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: প্লাগইনে ত্রুটি থাকায় বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেসে তৈরি লাখ লাখ ওয়েবসাইট নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। ‘আপড্রাফটপ্লাস’ নামের এই প্লাগইনের ত্রুটি কাজে লাগিয়ে যেকোনো ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট দিয়ে অন্য ওয়েবসাইটের সব তথ্য সংগ্রহ করা যায়। ফলে ওয়েবসাইটের নিরাপত্তা শঙ্কার পাশাপাশি ব্যবহারকারীদের তথ্য পাচারের সম্ভাবনা রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

‘আপড্রাফটপ্লাস’ প্লাগইনে থাকা ত্রুটি প্রথম শনাক্ত করেন জেটপ্যাক সিকিউরিটির গবেষক মার্স মনটপাস। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে প্লাগইনটির নতুন হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানের তথ্যমতে, বিশ্বজুড়ে ৩০ লাখের বেশি ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে প্লাগইনটি। গত কয়েক দিনে প্রায় ১৭ লাখ ওয়েবসাইট কর্তৃপক্ষের কাছে হালনাগাদ সংস্করণের প্লাগইন ব্যবহারের জন্য বার্তা পাঠিয়েছে তারা।

‘আপড্রাফটপ্লাস’ প্লাগইনটি মূলত ওয়েবসাইটের তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর তাই ওয়ার্ডপ্রেস দিয়ে সহজে ওয়েবসাইট তৈরির জন্য প্লাগইনটি ব্যবহার করেন অনেকেই। কিন্তু নিরাপত্তা ত্রুটি থাকায় ওয়েবসাইটের নির্মাতার বদলে অন্য ব্যক্তিদেরও তথ্য সংরক্ষণের সুযোগ দিয়ে আসছিল প্লাগইনটি।

ঢাকা/বিএইচ

শেয়ার করুন

নিরাপত্তাঝুঁকিতে ওয়ার্ডপ্রেসে তৈরি ওয়েবসাইট

আপডেট: ০৫:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২