০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
অপরাধপ্রবণ এলাকায় বসছে এআই সিসিটিভি ক্যামেরা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩১৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: যেকোনো একটি তথ্য পেলে মুহূর্তেই শনাক্ত করা যাবে অপরাধী। জানা যাবে অপরাধীর অতীত সব রেকর্ড। আর এ জন্য তৈরি করা হচ্ছে অত্যাধুনিক ল্যাব।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অপরাধপ্রবণ এলাকায় বসানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) সিসি ক্যামেরা। ঢাকা মহানগর পুলিশের ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে এ তথ্য জানিয়েছেন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। জঙ্গি দমনকে দেখা হচ্ছে পুলিশের বড় সফলতা হিসেবে। আর মাদককে মনে করা হচ্ছে চ্যালেঞ্জ।
১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ১২টি থানা ও ৬ হাজার সদস্য নিয়ে গঠিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে থানার সংখ্যা চার গুণ বেড়ে ৪৯টি। জনবল ৩৪ হাজার। নগরীর ২ কোটিরও বেশি মানুষের নিরাপত্তা দেওয়া ডিএমপি পা রাখল ৪৭ বছরে। সফলতার পাশাপাশি আছে ব্যর্থতার নানান গল্পও। গত পাঁচ বছরে ৬৯৪ জনকে জঙ্গি সম্পৃক্ততায় গ্রেফতার করেছে ডিএমপি। ৩১৪ মামলায় ৯০টি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পুলিশ কমিশনারের দাবি, জঙ্গি দমনে ডিএমপির সফলতা সারা বিশ্বে সমাদৃত।
ডোপ টেস্ট এবং পরে বিভাগীয় তদন্তের মাধ্যমে এ পর্যন্ত ১১৩ পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে ১০৬ জনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। প্রক্রিয়াটি চলমান রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
দিন দিন বাড়ছে প্রযুক্তিনির্ভর অপরাধ। তাই সাইবার ইউনিটকে ঢেলে সাজানোর অংশ হিসেবে ডিবি কার্যালয়ে তৈরি করা হচ্ছে অত্যাধুনিক ল্যাব। মুহূর্তেই অপরাধী শনাক্ত করতে পারবে এ ল্যাব, জানান তিনি।
ঢাকা মহানগরীতে প্রতিদিন অর্ধশতাধিক মাদক মামলা রুজু হয়। মাদকসংশ্লিষ্ট অপরাধে গ্রেফতার হয়গড়ে ৬০ জন। মাদকের বিস্তার রোধ করাই ডিএমপির বড় চ্যালেঞ্জ বলেন কমিশনার।
বাংলাদেশ পুলিশ দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, অদম্য সাহস ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরলস কাজ করে যাবে–এটাই সবার প্রত্যাশা।
প্রসঙ্গত, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পথচলার ৪৬ বছর পূর্ণ হয়েছে গত ১ ফেব্রুয়ারি। ‘শান্তি শপথে বলীয়ান’ শীর্ষক মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি মাত্র ৬ হাজার জনবল নিয়ে কাজ শুরু করে পুলিশের এই ইউনিট। তারপর থেকে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে ডিএমপি। বর্তমানে ডিএমপিতে মোট জনবল ৩১ হাজার ৬৬ জন।
ঢাকা/বিএইচ
ট্যাগঃ
অপরাধপ্রবণ এলাকায় বসছে এআই সিসিটিভি ক্যামেরা যেকোনো একটি তথ্য পেলে মুহূর্তেই শনাক্ত করা যাবে অপরাধী। জানা যাবে অপরাধীর অতীত সব রেকর্ড। আর এ জন্য তৈরি করা হচ্ছে অত্যাধুনিক ল্যাব।







































