০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

রেল যাবে মাতারবাড়ি, গাজীপুরে ওয়ার্কশপসহ মহাপরিকল্পনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩৮৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ ঢেলে সাজাতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে নেওয়া হয়েছে সাত উদ্যোগ। এতে ঋণ প্রয়োজন হবে ৯ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি ৭৬ হাজার ৫০০ কোটি টাকা)। এরই মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে উন্নয়ন সহযোগীদের কাছে ঋণপ্রস্তাবও করেছে বাংলাদেশ রেলওয়ে। তিনটি প্রকল্পের জন্য চাওয়া হয়েছে ঋণ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রস্তুতিমূলক সুবিধার জন্য ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলের কারিগরি সহায়তা (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় এ মহাপরিকল্পনার ছক তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। মূলত কারিগরি প্রকল্পের মাধ্যমেই প্রকল্পগুলোর প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। নির্ধারণ করা হয়েছে প্রকল্পের ব্যয় ও রুট।

ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার ডাবল লাইন ডুয়েলগেজ নির্মাণ সমীক্ষা প্রকল্পের পরিচালক ও বাংলাদেশ রেলওয়ের পরিচালক (প্রকৌশল) মো. আবিদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, মহেশখালী থেকে মাতারবাড়ি পর্যন্ত ২৬ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে। এছাড়া চট্টগ্রামের পরিবর্তে বিজি ওয়ার্কশপ নির্মাণ করা হবে গাজীপুরে। এছাড়া ঢাকার জটলা নিরসনে গাজীপুরে একটা বিশাল আইসিডি (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) নির্মাণ করা হবে। বাস্তবায়ন করা হবে গুরুত্বপূর্ণ সাতটি মহাপরিকল্পনা। মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ৯ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ। এরই মধ্যে আমরা তিনটি প্রকল্পের ঋণ প্রাপ্তির জন্য উন্নয়ন সহযোগীদের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি এসব উদ্যোগ বাস্তবায়নে এডিবিকে পাশে পাবো।

ঢাকা/বিএইচ

শেয়ার করুন

রেল যাবে মাতারবাড়ি, গাজীপুরে ওয়ার্কশপসহ মহাপরিকল্পনা

আপডেট: ১২:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২