০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

পুঁজিবাজারে যুক্ত হলো চীনা প্রতিষ্ঠান সিবিসি ক্যাপিটাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩২৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ বাংলাদেশের পুঁজিবারের সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হয়েছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিএসইসির সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীতে একটি বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কোম্পানির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট বাংলাদেশ ও প্রবাসীদের মার্চেন্ট ব্যাংকিং সেবা দিবে। কোম্পানিটি বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নের গুরুত্বপূর্ণ সহযোগী  হিসেবে কাজ করবে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের আরও উৎসাহিত করবে। 

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত লি জিমিং আশাপ্রকাশ করে বলেন, পুঁজি ও এর সমতা/নায্যতা ব্যবস্থাপনা সহযোহিতার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্ব গড়ে উপকৃত হবে।

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, বাংলাদেশে চীনা নতুন এই কোম্পানির বিনিয়োগ শুরুর কার্যক্রমকে স্বাগত জানাই। কোভিড-১৯ এর সময় গত ২০২০-২০২১ অর্থবছরে আমাদের জিডিপির গ্রোথ ৬.৯৪ শতাংশ ছিলো অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি আশা প্রকাশ করে বলেন, চীনের-প্রস্তাবিত নতুন অর্থনৈতিক অঞ্চল নীতির এটি একটি। এর মধ্যদিয়ে বাংলাদেশ প্রয়োজনীয় বিনিয়োগ ও অবকাঠামোগত শূন্যতা পূরণ করতে পারবে।

সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট যৌথ প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যাদি পরিচালনা, একত্রীকরণ এবং অধিগ্রহণের পরামর্শক, শেয়ার বিক্রি এবং ব্যবসা, সম্পদ ব্যবস্থাপনা এবং বিনিয়োগ গবেষণায় কাজ করবে।

ঢাকা /এমআর

শেয়ার করুন

পুঁজিবাজারে যুক্ত হলো চীনা প্রতিষ্ঠান সিবিসি ক্যাপিটাল

আপডেট: ০৬:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২