১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

৯ হাজার কোটি ডলারের মুনাফা করেছে ওয়ারেন বাফেটের বার্কশায়ার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩৩৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্কঃ গত বছরের চতুর্থ প্রান্তিকে ৪ হাজার কোটি ডলার মুনাফা করেছে ওয়ারেন বাফেটের মালিকানাধীন কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে। সমগ্র ২০২১ জুড়ে কোম্পানিটি ৯ হাজার কোটি ডলারের মুনাফা করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বার্কশায়ার হ্যাথাওয়ের পরিচালন মুনাফা ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩০ কোটি ডলার। পুরো বছরের পরিচালন মুনাফা ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৫০ কোটি ডলার। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ৬৯০ কোটি ডলারের শেয়ার বাই ব্যাক করেছিল কোম্পানিটি। ২০২১ সালে কোম্পানির নিট আয় পূর্ববর্তী বছরের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৮০ কোটি ডলার। 

খোদ ওয়ারেন বাফেটের দেওয়া উপাত্তের মাধ্যমে জানা যায়, গত বছর ব্যবসা সম্প্রসারণের পেছনে প্রধান ভূমিকা রেখেছে চারটি বিনিয়োগ খাত—কোম্পানির ইন্স্যুরেন্স অপারেশনস, বিএনএসএফ রেলওয়ে, বিশাল জ্বালানি ব্যবসা ও অ্যাপলে ৫ দশমিক ৬ শতাংশ শেয়ার।
শেয়ারের দিক থেকে বার্কশায়ারের সর্বোচ্চ শেয়ার রয়েছে অ্যাপলে। গত বছর মার্কিন প্রযুক্তি জায়ান্টটি থেকে লভ্যাংশসহ ৩৫ শতাংশ রিটার্ন ঘরে তুলেছে। গত ৩১ ডিসেম্বর নাগাদ অ্যাপলে বার্কশায়ারের শেয়ারমূল্য দাঁড়িয়েছে ১৬ হাজার ১২০ কোটি ডলার। ওই শেয়ার ক্রয়ে বার্কশায়ারের ব্যয় করতে হয়েছিল ৩ হাজার ১১০ কোটি ডলার।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত কোম্পানির বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে শেয়ার বাই ব্যাক করতে ৮৪০ কোটি ডলার বিনিয়োগ করেছে। বিপরীতে শেয়ার বিক্রি করেছে ১ হাজার ৫৮০ কোটি ডলার।

বাফেটের ব্যক্তিগত সম্পদের পরিমাণও শক্তিশালী হয়েছে। ফোর্বসের মতে, বর্তমানে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৫০০ কোটি ডলারে। বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় অষ্টম অবস্থানে রয়েছেন তিনি।
ঢাকা/এমআর

শেয়ার করুন

৯ হাজার কোটি ডলারের মুনাফা করেছে ওয়ারেন বাফেটের বার্কশায়ার

আপডেট: ০৭:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২