১৫৫ রান সংগ্রহ বাংলাদেশের
- আপডেট: ০৫:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১০৩৩৯ বার দেখা হয়েছে
বিজনের জার্নাল প্রতিবেদকঃ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৪ বলে ৬০ রান করেন লিটন কুমার দাস, এছাড়াও ২৫ রান করে লিটনকে ভালোই সঙ্গ দেন আফিফ হাসান। আজ বাংলাদেশের পক্ষে অভিষেক হয় বিপিএল কাঁপানো ব্যাটার মুনিম শাহরিয়ারের, কিন্তু ১৮ বলে ১৭ করে রশীদ খানের বলে এলবিডব্লু হন তিনি। অপর অভিষিক্ত ব্যাটার ইয়াসির আলি রানআউট হন ৭ বলে ৮ করে। সাকিব মাহমুদুল্লাহ দুইজনই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শেষ ওভারে এসেছে ১১ রান। শেষ ৫ ওভারে উঠেছে ৪৫ রান। এ সময় রানটা আরও বাড়তে পারত।
আফগানিস্তানের হয়ে ২৭ রানে ২ উইকেট নেন পেসার ফজলহক ফারুকি। ৩১ রানে ২ উইকেট আজমতউল্লাহ ওমরজাইয়ের।
টি–টোয়েন্টিতে দ্বিতীয় ইনিংসে ন্যুনতম ১৫৫ রান কিংবা তার বেশি স্কোর এর আগে ৮বার করতে পেরেছে আফগানিস্তান।
ঢাকা/এমআর








































