০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার নিয়ে রুল শুনানি শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • / ১০৩০৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ বেসরকারি ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের ন্যূনতম বেতন-ভাতা নিয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া সার্কুলারের বৈধতা প্রশ্নে রুল শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আগামী বুধবার পর্যন্ত মুলতবি করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আদালতের রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাছুম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও তানজীব উল আলম।
ফরহাদ বিন হোসেন নামে এক বিনিয়োগকারীর দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ওই সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এক সপ্তাহের মধ্যে অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রুলের জবাব দিতে বলা হয়।
এছাড়া এ বিষয়ে শুনানির জন্য চারজন অ্যামিকাস কিউরি (আদালতকে আইনি সহয়তাকারী) নিয়োগ দেন হাইকোর্ট। চার অ্যামিকাস কিউরি হলেন- অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, রোকন উদ্দিন মাহমুদ ও প্রবীর নিয়োগী।
গত ২০ জানুয়ারি একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠায় বাংলাদেশ ব্যাংক।
সেখানে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন নির্ধারিত বেতন চলতি বছরের ১ মার্চ থেকে কার্যকর করতে বলা হয়। পরে ১ ফেব্রুয়ারি সংশোধন করে আরও একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

পরে আইনজীবী সাইফুর রহমান রাহী জানান, গত ২০ জানুয়ারি এবং পরে সংশোধন করে ১ ফেব্রুয়ারি জারি করা বাংলাদেশ ব্যাংকের দেওয়া সার্কুলার চ্যালেঞ্জ করে গত ৩ ফেব্রুয়ারি রিট দায়ের করা হয়। 

ঢাকা/এমআর
ট্যাগঃ

শেয়ার করুন

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার নিয়ে রুল শুনানি শুরু

আপডেট: ০৫:২৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২