০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৬:১২ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • / ১০৩৪৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্কঃ বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য ইউক্রেনের দুইট শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। একে ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ বলে তারা বর্ণনা করেছে। মারিওপোল এভং ভলনোভাখা শহরে মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা) থেকে এই বিরতি কার্যকর হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে।

তবে এখনো ইউক্রেনের দিক থেকে এই বিষয়ে কোন তথ্য জানানো হয়নি।

শহর অবরুদ্ধ করে রাখার প্রেক্ষাপটে এর আগে মারিওপোলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। রাশিয়ার সেনাদের হামলাকে তিনি ‘নিষ্ঠুর হামলা’ বলে বর্ণনা করেছিলেন।

সূত্রঃ বিবিসি বাংলা

ঢাকা/এমআর

শেয়ার করুন

ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া

আপডেট: ০১:১৬:১২ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২