০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সৌদি যেতে লাগবে না পিসিআর টেষ্ট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • / ১০৩৬১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল  প্রতিবেদক: সৌদি আরবে যেতে এখন থেকে আর করোনা ভাইরাসের পিসিআর পরীক্ষার সনদ দেখাতে হবে না। এ ছাড়া সেখানে গিয়ে বিদেশি নাগরিকদের কোয়ারেন্টিনেও থাকতে হবে না। সৌদি গেজেট এ খবর জানিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বার্তা সংস্থাটি আরো জানায়, বিদেশি যাত্রীদের সৌদি আরবে ঢোকার জন্য এখন শুধু বাড়তি একটি স্বাস্থ্য বীমা লাগবে, যাতে করোনাভাইরাসে আক্রান্ত হলে সেই খরচ বহন করা যায়।

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় প্রায় সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়ে ভ্রমণ বিধির এই নতুন নিয়ম চালু করেছে সৌদি সরকার। শনিবার থেকেই কার্যকর হয়েছে এ নির্দেশনা।

খোলা জায়গায় মাস্ক পরা এবং সামজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে বদ্ধপরিসরে লোকসমাগমে মাস্ক পরার নিয়ম বহাল রেখেছে কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠান আয়োজন বা লোকসমাগমে এখন আর কোনো বাধা নেই।

মক্কার মসজিদুল হারাম এবং মদিনা মসজিদে নববীসহ দেশটির সব মসজিদ থেকেও শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম প্রত্যাহার করা হয়েছে। তবে মসজিদের ভেতরে সবাইকে মাস্ক পরতে হবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

সৌদি যেতে লাগবে না পিসিআর টেষ্ট

আপডেট: ০৬:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২