আরামিট লিমিটেডের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৬:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১০৩৬৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৫১ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩.১২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.১৮ টাকা।
অন্যদিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.০৯ টাকা(নেগেটিভ)। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭২.৯৩ টাকা।
ঢাকা/টিএ


































