০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বিনিয়োগ আকৃষ্টে দুবাইতে ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব আজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • / ১০৩৪৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল  প্রতিবেদক: প্রবাসী ও বিদেশিদের বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে দুবাইতে ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব: নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হবে। এবারের বিনিয়োগ আকৃষ্টের এ অনুষ্ঠানটি আয়োজন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (৯ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিট) দুবাই ফেস্টিভ্যাল সিটির হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হবে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এ অনুষ্ঠানে অংশ নেবেন।

বাংলাদেশের ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটনের সার্বিক সহযোগিতায় এবারের ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব: নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠানটিতে পার্টনার হিসেবে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিএসইসি সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বিজনেস কাউন্সিল, চেম্বারের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্দেশ্য করে এ অনুষ্ঠান সাজানো হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগের সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ, সুবিধা, বাংলাদেশের পুঁজিবাজারের পণ্য এবং পরিষেবাগুলির সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা হবে।

এছাড়া, বিএসইসি সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে কিছু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
ঢাকা/টিএ

শেয়ার করুন

বিনিয়োগ আকৃষ্টে দুবাইতে ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব আজ

আপডেট: ০৭:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২