০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ব্রোকারদের নিয়ে কর্মশালা করবে ডিএসই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • / ১০৩৩০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সকল ব্রোকারেজ হাউজের চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিনিয়োগকারীদের বৃহৎ স্বার্থে এবং পুঁজিবাজারের উন্নয়নে প্রথমবারের মতো এ ধরনের সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে ডিএসই।

মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের মাল্টিপার্পস হলে এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিনিয়োগকারীদের বৃহৎ স্বার্থে এবং পুঁজিবাজারের উন্নয়নে প্রথমবারের মতো  বিনিয়োগকারী তহবিল ও শেয়ার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির জন্য ডিএসই সকল ব্রোকারেজ হাউজের চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালকদের অংশগ্রহণে ‘Strengthening the Security of Fund and Securities of Investors’ শীর্ষক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি ১৫ মার্চ সন্ধ্যা ৭টায় নিকুঞ্জতে অবস্থিত ডিএসইর মাল্টিপার্পস হলে অনুষ্ঠিত হবে।

কর্মশালার প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল ইসলাম। আর বিশেষ অতিথি থাকবেন বিএসইসির কমিশনার মো.আব্দুল হালিম৷ 

কর্মশালায় সভাপতিত্ব করবেন ডিএসইর চেয়ারম্যান মো.ইউনুসুর রহমান৷

ঢাকা/টিএ

শেয়ার করুন

ব্রোকারদের নিয়ে কর্মশালা করবে ডিএসই

আপডেট: ০৭:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২