০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

দেশে ফিরেছে ইউক্রেনে আটকে পড়া ৫ শিক্ষার্থী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • / ১০৩৪৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পড়াশোনার জন্য গিয়েছিলেন ইউরোপের দেশ ইউক্রেন। চলছিলো সব ঠিকঠাকই। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে আরও অসংখ্য মানুষের মতো বিপর্যয়ে পড়েন বাংলাদেশি শিক্ষার্থীরাও। যুদ্ধের ডামাডোলে দু:সহ দিন কাটিয়ে দেশে ফিরতে পারার স্বস্তি আছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে এখনো তাড়া করে সেসব দিনের স্মৃতি। জীবন বাঁচাতে থাকতে হয়েছে ভূগর্ভের বাঙ্কারে। সেখান থেকে জীবনবাজি রেখে রুমানিয়া সীমান্ত। তারপর প্রিয় স্বদেশ। মাতৃভূমির মাটি ছুতেঁ পারাটা যেন তাদের কাছে পূর্নজন্ম।কিয়েভ বোগামলেটস ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী দেবব্রত সুষ্ময় বলেন, এইদিন তিন আসলে সেখানে বোমা বারুদ, মিসাইল পড়ছিলো ও রকেট হামলা হচ্ছিলো। আমরা শুধু শব্দ শুনছিলাম কারণ আমরা তখন হোস্টেলে ছিলাম বাইরে বের হতে পারিনি। প্রথমে আমরা ট্রেনে করে লাবিব আসছি, তারপর কিছুদূর গাড়িতে গেছি, আবার কিছুদূর হেটে বর্ডারে আসছি।
যুদ্ধের ভয়াবহতার মাঝেও নিরাপদে দেশে ফেরত আসতে পারায় ধন্যবাদ জানান পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস কর্মকর্তাদের।
দেবব্রত সুষ্ময় বলেন, পোলান্ডে যে অ্যাম্বাসিডর আছে সেখান থেকে আসছি। তাদের সহযোগিতা পেয়েছি। তারা সবসময় আমাদের খোঁজ খবর রেখেছে। তাদের কাছে যখনই ফোন দিয়েছি তারা ফোন ধরেছে।

দেশে ফেরত আসা পাঁচ শিক্ষার্থীই পড়াশোনা করতেন ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি মেডিকেল কলেজে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

দেশে ফিরেছে ইউক্রেনে আটকে পড়া ৫ শিক্ষার্থী

আপডেট: ০৫:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২