০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • / ১০৩৪৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, সাপ্তাহিক ছুটি ও পবিত্র শবেবরাত উপলক্ষ্যে টানা তিন দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যাবে, বন্ধ থাকবে শনিবার (১৯ মার্চ) পর্যন্ত। রবিবার (২০ মার্চ) পুনরায় বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়াসহ সব কার্যক্রম শুরু হবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে।ফলে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

বিষয়টি আমাদের পক্ষ থেকে ভারতীয় ব্যবসায়ীদের এক চিঠির মাধ্যমে জানানো হয়েছে। রোববার থেকে পুনরায় বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট: ০২:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২